ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

প্রতিনিধি ইসলামপুর, জামালপুর
প্রকাশ : ২০/৬/২০২২ ৯:৩৬:০৬ PM

ইসলামপুরে মার্কসিটের জন্য টাকা দাবি, না দেওয়ায় ছাত্রকে চপেটাআঘাত

জামালপুরের ইসলামপুরে মার্কসিটের জন্য ছাত্রের নিকট সাতশত টাকা দাবী করায়  সেই টাকা না দেওয়ায় ছাত্রকে চপেটাঘাতের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে। 

ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বি.এম) শাখার এইচ,এসসি পাশ করা ছাত্র মোঃ সিদ্দিকুর রহমান সোহানের অভিযোগ গত ১৮ জুন শনিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য এইচ,এসসি পরীক্ষার মার্কসিট উত্তোলন করার জন্য কলেজে আসে।

সে সময় কলেজের অধ্যক্ষের সহধর্মিনী প্রভাষক সাহিদা খাতুন  সেই মার্কসিট উত্তোলন করার জন্য ছাত্র সোহানের নিকট ৭শ টাকা দাবী করেন।

সেই টাকা সোহান দিতে অপরাগতা প্রকাশ করলে প্রভাষক সাহিদা খাতুন  উত্তেজিত হয়ে সোহানের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়।

আরও অভিযোগ রয়েছে বিগত করোনার অতিমারীর সময় কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে মর্মে জনপ্রতি ১৫শত টাকা উৎকোচ নেওয়া হয়েছে।  

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আঃ ছালাম জানান,আগে ছাত্রটি ভাল ছিল। পাশকরার পর বেশী বেড়েছে।

ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে তিনি বলেন সোহানের গালে চর মেরেছে শুনেছি। পরবর্তীতে টাকা ছাড়া মার্কসিট দেওয়া হয়েছে।